September 17, 2026, 8:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

রোডমার্চে বন্দি খালেদা জিয়া সেজে ভাইরাল শিশু প্রার্থনা

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চের উদ্বোধনী সভায় একটি বন্দি খাঁচাকে ঘিরে উৎসুক জনতার ভীড়। সবার দৃষ্টি সেদিকে। হঠাৎ ছন্দপতন। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি পড়ে। আস্তে আস্তে ভীড় বাড়তে থাকে। রড দিয়ে ঘেরা জেল খানার আদলে তৈরী খাঁচার মধ্যে একটি শিশু বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মতো সাজগোজ করে বসে আছে। চোখে সানগ্লাস। মাথাভর্তি চুল। প্রতিকী জেলখানার উপরে লেখা ‘মুক্তি চাই’।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির নাম হুমায়রা জান্নাত প্রার্থনা। সে জেলার কালীগঞ্জ উপজেলার একটি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার পিতা আব্দুল হামিদ কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশু হুমায়রা জানায়, খালেদা জিয়া অসুস্থ। তাঁর মুক্তির দাবীতেই মুলত সে বেগম খালেদা জিয়া সেজেছেন।

শিশুটির পিতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল হামিদ জানান, দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এই রোডমার্চ। সে কারণে তিনি তার শিশু কন্যাকে নেত্রী সাজিয়ে প্রতীকী জেলখানায় ভরে রোডমার্চে নিয়ে এসেছেন। এটি প্রতিবাদের অংশ বলেও বিএনপি নেতা হামিদ উল্লেখ করেন।

২৬ সেপ্টেম্বর এক দফা দাবীতে ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত রোড মার্চ কর্মসূচী পালন করে বিএনপি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page