November 2, 2026, 4:33 pm
শিরোনামঃ
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয় : চীনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফোন করলে আমি কথা বলব : পুতিন যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা
এইমাত্রপাওয়াঃ

রোযা উপলক্ষে ৩৫ টাকায় চাল ও ৬০ টাকায় চিনি বিক্রি করছে চট্টগ্রাম চেম্বার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিকেজি সিদ্ধ চাল ৩৫ টাকা এবং চিনি ৬০ টাকা দরে বিক্রি করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রমজান সামনে রেখে ভোগ্যপণ্য বিক্রির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। বুধবার (২২ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

এসময় চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান টুটুল, মো. ইফতেখার ফয়সাল, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম ফাহিম উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, করোনা পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সরবরাহে সাপ্লাই চেইন বিঘ্নিত হয়েছে। ফলে বিভিন্ন দেশে দেখা দিয়েছে খাদ্য সংকট। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শী প্রচেষ্টায় খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার জন্য আন্তর্জাতিক সংকটের মধ্যেও এলসি খোলার অনুমতি দিয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে চিটাগাং চেম্বারের ঐতিহ্য হিসেবে প্রতিবারের মতো এবারও ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছে। চলমান মূল্যস্ফীতির মধ্যেও পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যাতে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্য কিনতে পারে সেজন্য সমাজের বিত্তবান ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রত্যেক ক্রেতা প্রতিদিন নির্ধারিত পরিমাণ পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page