November 11, 2026, 5:28 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

লকারবি বোমা হামলার ৩৪ বছর পর সন্দেহভাজনকে আটক করলো আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৩৪ বছর আগে সংঘটিত লকারবি বোমা হামলার অন্যতম সন্দেহভাজন আবু আগিলা মাসুদকে আমেরিকার কারা হেফাজতে নেয়া হয়েছে। তিনি লিবিয়ার নাগরিক এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর লকারবির আকাশে প্যান-অ্যাম ফ্লাইট ১০৩-এ যে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেই বোমা তৈরি করেছিলেন আগিলা মাসুদ।

দুই বছর আগে মার্কিন আদালত মাসুদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বলেছিল, তিনি ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর লকারবিতে সংঘটিত বোমা হামলার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বোমা বিস্ফোরণে একটি বোয়িং ৭৪৭ বিমান বিস্ফোরিত হয়ে ২৭০ জন নিহত হয়েছিলেন। এটি ব্রিটেনের মাটিতে সংঘটিত সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী ঘটনা।

লন্ডন থেকে নিউইয়র্কগামী ওই বিমানে ২৪৩ জন যাত্রী এবং ১৬ জন ক্রুসহ মোট ২৫৯ জন আরোহী ছিলেন। বোমা বিস্ফোরণে তারা সবাই মারা যান। এছাড়া, বিমানটি লকারবির শহরের একটি বাড়ির ওপর বিধ্বস্ত হওয়ার কারণে সেখানে আরো ১১ জন নিহত হন।

সন্দেহভাজন মাসুদকে গত মাসে অপহরণ করা হয়। এরপর থেকেই জল্পনা শুরু হয় যে, মাসুদকে বিচারের মুখোমুখি করার জন্য মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে এবং শেষ পর্যন্ত সেই জল্পনাই সঠিক বলে প্রমাণ হলো।

মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্র জানান, “সন্দেহভাজন মাসুদকে ওয়াশিংটনের কলম্বিয়া ডিস্ট্রিক্ট আদালতে প্রাথমিকভাবে হাজির করা হবে। পাঁচ বছর আগে তিনি বোমা তৈরির অভিযোগে লিবিয়ার কারাগারে ছিলেন।”

এর আগে লকারবি হামলায় জড়িত থাকার অভিযোগে ২০০১ সালে নেদারল্যান্ডসের এক বিশেষ আদালতে আবদেল বাসেত আল-মাগরাহি নামে এক ব্যক্তি অভিযুক্ত হয়েছিলেন। তিনিই একমাত্র ব্যক্তি যাকে ওই হামলার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।

নেদারল্যান্ডসের আদালত মাগরাহিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। কিন্তু তার ক্যানসার ধরা পড়ার পর ২০০৯ সালে সরকার তাকে সহানুভূতির ভিত্তিতে মুক্তি দেয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page