September 7, 2026, 3:17 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় স্ত্রী-শ্বশুরসহ ৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক আবুল কাশেমের (৩৫) মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় নিহতের স্ত্রী-শ্বশুরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাব তাদেরকে কমলনগর থানায় হস্তান্তর করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত কাশেমের শ্বশুর আলী আক্কাস, শ্যালক জহির উদ্দিন, স্ত্রীর বড় বোন আকলিমা বেগম, স্ত্রী তাছলিমা বেগম ও শ্যালিকা তাহমিনা আক্তার। গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব তাদেরক গ্রেপ্তার করে।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ বলেন, হত্যার ঘটনার কোনো তথ্য-প্রমাণ ছিল না। ঘটনার পর থেকেই তাহমিনা পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, র‌্যাব পাঁচজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে হত্যা মামলায় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

মামলা সূত্রে জানা যায়, নিহত কাশেম কমলনগরের চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের আবু ছায়েদ মোল্লার ছেলে ও পেশায় কৃষি শ্রমিক ছিলেন। প্রায় ৩ মাস আগে চর জাঙ্গালিয়া গ্রামের তাছলিমাকে পারিবারিকভাবে তিনি বিয়ে করেন তিনি। ১৩ ফেব্রুয়ারি তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ২০ ফেব্রুয়ারি বিকেলে নিজবাড়ির উদ্দেশ্যে তিনি শ্বশুর বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে স্ত্রী তাছলিমা তাকে মোবাইলফোনে কল দিয়েও পাননি। মোবাইলফোনটি বন্ধ ছিল।

পরদিন সকাল সোয়া ৭টার দিকে শ্বশুরবাড়ির পাশের একটি সয়াবিন ক্ষেতে কাশেমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাছলিমার বাবা আক্কাস মোবাইলফোনে বিষয়টি কাশেমের বাবাকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল। নাক-মুখে রক্ত লেগে ছিল। এ ঘটনায় নিহতের বাবা ছায়েদ বাদী হয়ে কমলনগর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। এরপর থেকে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। অবশেষে নিহত কাশেমের স্ত্রী-শ্বশুরসহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page