November 11, 2026, 1:36 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে বসতঘরে লাগা আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে একটি দোকানে ও বসতঘরে আগুন লেগে মফিজ উল্যা নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বৃদ্ধ মফিজ উল্যা পুড়ে মারা যান। সবাই বের হতে পারলেও তিনি আর বের হতে পারেননি।

সোমবার (৬ মার্চ) দিনগত রাত ৩টার দিকে শহরের আলিয়া মাদরাসা সংলগ্ন একটি দোকান ও বসতঘরে এ ঘটনা ঘটে।

প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে দোকান ও বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার এবং মালমাল পুড়ে ছাই হয়ে যায়। ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত ঘটে জানায় ক্ষতিগ্রস্তরা।

নিহত মফিজ লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকার আমিন উল্যার ছেলে। তিনি মেয়ের বাড়িতে থাকতেন। তার মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, ভোর রাত ৩টার দিকে শামছুল ইসলাম মিলনের দোকান-বসতঘরে আগুন লাগে। ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নেভায়। এর আগেই দোকানের পেছনে বসতঘরে ঘুমিয়ে থাকা বৃদ্ধ মফিজ উল্যা পুড়ে মারা যান।

নিহতের জামাতা শামছুল ইসলাম মিলন বলেন, তিনি টিনসেট ঘরের সামনের অংশে চা-দোকান করতেন। পেছনে পরিবারের লোকজনকে নিয়ে বসবাস করেন। সঙ্গে তার শ্বশুর মফিজ উল্যাও থাকতেন। রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। অগ্নিকান্ডের পর ঘরের সবাই ঘুম থেকে উঠে বের হতে পারলেও তিনি আর বের হতে পারেননি। আগুনে পুড়ে তিনি মারা যান।

তিনি আরও জানান, দোকানে থাকা ফ্রিজের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ঘরে থাকা নগদ চার লাখ টাকা, স্বর্ণালংকার, দোকানের মালামালসহ সবকিছু পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

মিলনের ভাতিজা আবদুল লতিফ পিয়াস বলেন, আগুন লাগার সাথে সাথে আমি ৯৯৯ এ কল দিই। এরপরই ফায়ারসার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রঞ্জিত কুমার সাহা বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে থাকা একজন বৃদ্ধ আগুনে পুড়ে মারা গেছেন। মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page