October 15, 2026, 2:14 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীরা পড়ে গিয়ে ধানক্ষেত নষ্ট হওয়ায় ৩ শিক্ষককে মারধর ; ভাংচুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চরমনসা গ্রামের মা মনি আইডিয়াল স্কুলের ভেতর ঢুকে হামলা চালিয়ে তিন শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় অফিস কক্ষের আসবাবপত্র তছতছ করা হয়। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে ওই স্কুল থেকে শিক্ষকদের উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী নুর নবী ও তার পরিবারের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

আহত শিক্ষক শাহজাদা বেগম, মেয়ে নুসরাত সুলতানা মিশু ও ছেলে মো. আজিমকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তারা ওই স্কুলের শিক্ষক।

পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীরা সকালে স্কুলমাঠে খেলাধুলা করছিল। এ সময় পাশের ক্ষেতে কয়েকজন শিক্ষার্থী পড়ে যায়। এতে ধানগাছের কিছু ক্ষতি হয়। এ নিয়ে ক্ষেতের মালিক নুর নবীর স্ত্রী খালেদা বেগম স্কুলে গিয়ে শিক্ষক শাহজাদা বেগমের সঙ্গে তর্ক করেন। খবর পেয়ে নুর নবী, তার ছেলে রিপন ও রিয়াজ এসে স্কুলের অফিস কক্ষে হামলা চালান। বাধা দিলে শিক্ষক শাহজাদা বেগম, মেয়ে নুসরাত সুলতানা মিশু ও ছেলে মো. আজিমকে মারধর করা হয়।

মারধরে শিক্ষক শাহজাদার ঠোঁট ফেটে যায়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে।

শিক্ষক শাহজাদা বেগম জানান, ২০১৮ সালে এলাকার ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে তিনি স্কুলটির কার্যক্রম শুরু করেন। এরপর থেকেই একটি চক্র এটি বন্ধের জন্য পাঁয়তারা করছে। তুচ্ছ ঘটনায় নুর নবী তার ছেলেদের নিয়ে স্কুলে হামলা চালান। বাধা দিতে গেলে তারা এলোপাতাড়ি মারধর করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুর নবী বলেন, শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক শাহজাদার কয়েকটি রাজহাঁস ধানক্ষেতের ব্যাপক ক্ষতি করেছে। এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে ওই শিক্ষকের হাতাহাতি হয়। কেউ তাদের মারধর করেননি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, আহত শিক্ষকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page