November 20, 2026, 11:52 am
শিরোনামঃ
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ির পাশে থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুরের কমলনগরে মো. কাশেম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামে নিহতের শ্বশুরবাড়ির কাছে সয়াবিন ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত কাশেম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির আবু সায়েদের ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।

জানা গেছে, প্রায় তিন মাস আগে কাশেম হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের আলি আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়।

কামেশের বাবা আবু সায়েদ জানান, মঙ্গলবার তার ছেলে শ্বশুরবাড়ির উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সকালে ছেলের মৃত্যুর খবর পান তিনি। ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।

হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ইয়াছিন আরাফাত বলেন, কাশেম মঙ্গলবার বিকালে তার শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। সকালে শ্বশুরবাড়ির পাশের একটি ফসলি ক্ষেতে তার মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড হতে পারে বলে জানান তিনি।

কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, কাশেমের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার নাক-মুখে রক্ত লেগে আছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page