October 3, 2026, 7:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের ; সম্পাদক তাইসির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের সরাসরি ভোটে কার্যকরী কমিটি গঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ জুবায়ের এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাইছির মাহমুদ।

রবিবার (২৮ জানুয়ারি) নির্বাচন শেষে কমিশনার বজলুর রশীদ এমবিই ভোটের ফলাফল ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার আজিজ চৌধুরী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া উপস্থিত ছিলেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ জুবায়ের। তার প্রাপ্ত ভোট ১৪১। নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ নাহাস পাশা পেয়েছেন ১৩৯ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাইছির মাহমুদ। তার প্রাপ্ত ভোট ১২৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসলেহ উদ্দিন আহমদের প্রাপ্ত ভোট ১০৩ এবং জি আর সোহেল পেয়েছেন ৫৭ ভোট। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সালেহ আহমদ। তার প্রাপ্ত ভোট ১৫৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১২১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- ব্যারিস্টার তারেক চৌধুরী। তার প্রাপ্ত ভোট ১৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশতাক বাবুল পেয়েছেন ১৮৬ ভোট। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- সাঈম চৌধুরী। তার প্রাপ্ত ভোট ১৪৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী রহমত আলীর প্রাপ্ত ভোট ১৩৬।

সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন-রেজাউল করিম মৃধা প্রাপ্ত ভোট ১৪৩। সহ-কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন- ইব্রাহীম খলিল প্রাপ্ত ভোট ১৫৬। সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক নির্বাচিত হয়েছেন- আকরাম হোসেন প্রাপ্ত ভোট  ১৬৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান আহমদের প্রাপ্ত ভোট ১১৩। মিডিয়া এন্ড আইটি সম্পাদক নির্বাচিত হয়েছেন- আবদুল হান্নান প্রাপ্ত ভোট ১৯০। ইভেন্ট সম্পাদক নির্বাচিত হয়েছেন- রুপি আমিন প্রাপ্ত ভোট ১৭৭।

নির্বাহী সদস্য হয়েছেন পাঁচ জন। তারা হলেন- সাহিদুর রহমান সোহেল (প্রাপ্ত ভোট ১৭৬), ফয়সল মাহমুদ (প্রাপ্ত ভোট ১৭১), মরিয়ম পলি রহমান (প্রাপ্ত ভোট ১৫৫), জাকির হোসেন কয়েস (প্রাপ্ত ভোট ১৩৭), আনোয়ার শাজাহান (প্রাপ্ত ভোট ১৩১)।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page