October 18, 2026, 6:43 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

লিবিয়া থেকে আড়াই টন ইউরেনিয়াম উধাও হয়েছে : জাতিসংঘের পরমাণু সংস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধ-বিধ্বস্ত দেশ লিবিয়া থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়াম উধাও হয়ে গেছে। হদিশ না থাকা এই ইউরেনিয়ামের আনুমানিক পরিমাণ প্রায় ২.৫ টন। জাতিসংঘের পরমাণু সংস্থা বলেছে, লিবিয়ার একটি স্থাপনা থেকে আনুমানিক আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়ামের খোঁজ পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি সংস্থার সদস্য দেশগুলোকে বুধবার বলেছেন, লিবিয়ার একটি স্থানে রাখা আগে ঘোষিত হিসাব থেকে ঘনীভূত করা ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক নেই বলে মঙ্গলবার পরিদর্শকরা দেখতে পেয়েছেন।

ওই স্থানের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য উল্লেখ না করে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, সেখান থেকে পরমাণু উপকরণ সরিয়ে ফেলার বিষয় খোলাসা করতে এবং এগুলোর বর্তমান অবস্থান জানতে আইএইএ আরও কার্যক্রম পরিচালনা করবে।

লিবিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক একনায়ক মোয়াম্মার গাদ্দাফির শাসনামলে ২০০৩ সালে দেশটি পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি পরিত্যাগ করে। ২০১১ সালে সামরিক জোট ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়।

মূলত গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটি চরম রাজনৈতিক সংকটের মুখে পড়ে। আর সেই সংকট এখনও অব্যাহত রয়েছে।

সেই সংকটের জেরে লিবিয়া এখনও পশ্চিমাঞ্চলীয় রাজধানী ত্রিপোলিতে নামমাত্র অন্তর্বর্তী সরকারের মধ্যে এবং পূর্বে সামরিক শক্তিমান খলিফা হাফতার সমর্থিত আরেকটি সরকারের মধ্যে বিভক্ত অবস্থায় রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page