November 4, 2026, 3:44 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

লুহানস্কে এগোচ্ছে ইউক্রেনীয় সেনারা ; চলছে তীব্র লড়াই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খেরসনের পুনরুদ্ধারের পর এবার লুহানস্ক অঞ্চলের গভীরে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে ভয়ংকর লড়াই হচ্ছে। ইউক্রেনীয়দের অগ্রযাত্রা ঠেকাতে নতুন করে ব্যাপকভাবে রুশ সেনা মোতায়েন করেছে মস্কো। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

লুহানস্ক হচ্ছে ডনবাসের একটি অঞ্চল। ডনস্কে ও লুহানস্ক এই দুই মিলে ডনবাস। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণা দিয়েছেন এর মধ্যে লুহানস্ক একটি।

সেভেরোডোনেটস্ক জেলা সামরিক প্রশাসনের প্রধান রোমান ভ্লাসেনকো ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন যে লুহানস্কে উত্তর-দক্ষিণে তিনটি প্রধান ফ্রন্টলাইন চলছে।

লুহানস্কের সেভেরোডোনেস্ক জেলার সামরিক প্রশাসক প্রধান রোমান ভ্লাসেঙ্কো ইউক্রেনের এক টেলিভিশনকে জানান, লুহানস্কের উত্তর-দক্ষিণে তিনটি প্রধান ফ্রন্টলাইন তীব্র লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় যোদ্ধাদের।

তিনি দাবি করেন, সোয়াতোভ শহরের চারপাশে এবং উত্তরে অগ্রগতি করছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনের সেনারা সোয়াতোভের পশ্চিম ও দক্ষিণে  এগিয়ে যাচ্ছে। যেখানকার রাশিয়ার মজুত করা গোলাবারুদ ধ্বংস করা হচ্ছে। এখানকার চারটি শহর কয়েক মাস আগেই দখলে নিয়ে রুশ বাহিনী।

এদিকে দখলকৃত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর শুক্রবার অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ইউক্রেনে তাদের দখলকৃত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page