March 26, 2026, 6:07 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

লেবাননের হিজবুল্লাহ মহাসচিবের হুমকিকে গুরুত্ব দিচ্ছে ইসরাইলি গণমাধ্যম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

গত সোমবার ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের পরাজয়ের ১৭তম বার্ষিকীতে দেয়া এক ভাষণে তিনি আগ্রাসী ইসরাইলকে সতর্ক করে বলেন, লেবাননে আবার আগ্রাসন চালালে ইহুদিবাদী ইসরাইলকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে।

ইসরাইলি টিভি চ্যানেল থার্টিন বলছে, হিজবুল্লাহ মহাসচিব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই হুমকি দিয়েছেন, কারণ তাদের হাতে রয়েছে নিখুঁত ক্ষেপণাস্ত্র। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরাইলের জন্য কৌশলগত হুমকি। টিভি চ্যানেলটি এসব তথ্য তুলে ধরে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তি মোকাবেলায় কাজ করার আহ্বান জানিয়েছে।

চ্যানেল থার্টিন ছাড়াও ইসরাইলের আরও কয়েকটি গণমাধ্যম বলেছে, উত্তর সীমান্তে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে যদি হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বিপর্যয় নেমে আসবে। এই বিপর্যয়টা হবে ইসরাইলের জন্য।

২০০০ ও ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরাইল। ঐ দুই পরাজয়ের পর থেকে হিজবুল্লাহকে মারাত্মক ভয় পায় বর্ণবাদী ও আগ্রাসী ইসরাইল।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page