September 27, 2026, 1:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগরকে ইসরাইলি জাহাজের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরকে সম্পূর্ণভাবে ইসরাইলি জাহাজমুক্ত করতে সক্ষম হয়েছে বলে ঘোষণা করেছে সানা। দেশটি বলেছে, এই কৌশলগত পানিসীমা দিয়ে চলাচলকারী ইসরাইলি জাহাজের সংখ্যা ‘শূন্যের কোঠায়’ নেমে এসেছে।

ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের মুখপাত্র জায়ফুল্লাহ আশ-শামি গতকাল (বুধবার) রাজধানী সানায় এক সম্মেলনে দেয়া ভাষণে একথা জানান। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুধুমাত্র ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামি জাহাজে হামলা চালিয়েছে। সেইসঙ্গে ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনে আগ্রাসন শুরু করার পর হামলার লক্ষ্যবস্তু হিসেবে আমেরিকা ও ব্রিটেনের জাহাজগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত অক্টোবরে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী ভয়াবহ গণহত্যা শুরু করার পর গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামি জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের সেনাবাহিনী।

তখন থেকে দেশটি লোহিত সাগরে ৩৩টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১৭টি ইসরাইলি জাহাজের পাশাপাশি ১৪টি মার্কিন ও তিনটি ব্রিটিশ জাহাজকে টার্গেট করা হয় বলে জানান আশ-শামি।

তিনি বলেন, “মার্কিন ও ব্রিটিশ বাহিনী লোহিত সাগরকে সামরিকীকরণ করেছে এবং তারা ইসরাইলি জাহাজকে রক্ষা করতে গিয়ে এই আন্তর্জাতিক পানিসীমাকে সবার জন্য বিপজ্জনক করে তুলেছে।” তিনি বলেন, যতদিন গাজায় ইসরাইলি আগ্রাসন চলবে ততদিন লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযান বন্ধ হবে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page