October 10, 2026, 4:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সোমবার (৮ জুন) এক বিবৃতিতে তারা জানিয়েছে, লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও আশপাশের জলপথে ইসরায়েলের মালিকানাধীন বা ইসরায়েল সংশ্লিষ্ট যেকোনো জাহাজ চলাচল করতে পারবে না।

হুতিরা বলছে, গাজায় চলমান ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই নৌ-অবরোধ আরোপ করা হয়েছে। একইসঙ্গে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছে।

বিবৃতিতে হুতিরা স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, ইসরায়েল যদি তার সামরিক অভিযান আরও বাড়ায় বা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে, তাহলে তারাও হামলার পরিধি বাড়াবে। গোষ্ঠীটি দাবি করেছে, শুধু ইয়েমেনের স্বার্থেই নয়, বরং ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের প্রতি সংহতি জানিয়েই তারা এই অবস্থান নিয়েছে।

হুতিরা আরও বলেছে, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের বিরুদ্ধে অন্যায় ও অবরোধ চলতে থাকলে আমরা চুপ করে বসে থাকব না। প্রতিরোধের অংশ হিসেবে আমাদের অভিযান চলতেই থাকবে।

এদিকে রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ সময় হুতিরাও হামলায় অংশ নেওয়ার দাবি করেছে।

হুতিদের ভাষ্যমতে, তারা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন জাফা এলাকায় গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page