March 6, 2026, 2:55 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগর দিয়ে ইসরাইলের কোনো জাহাজ চলবে না : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন আবারো সুস্পষ্টভাবে বলেছে, যতক্ষণ পর্যন্ত গাজায় আগ্রাসন অব্যাহত থাকবে ততক্ষণ লোহিত সাগর দিয়ে ইহুদিবাদী ইসরাইলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। শুধু তাই নয়, এই রুটে ইহুদিবাদী ইসরাইল অভিমুখে অন্য কোনো দেশের জাহাজও যেতে পারবে না।

আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত বলেন, “আমরা আবারো নিশ্চিত করছি যে, ইসরাইলি জাহাজ অথবা ইসরাইলের সাথে সম্পর্ক আছে এমন কোনো জাহাজ লোহিত সাগর পার হতে পারবে না। আমরা এ বিষয়ে খুবই সিরিয়াস।”

মাহদি মাশাত আরো বলেন, “আমাদের সামরিক বাহিনী লোহিত সাগরের অভিভাবক এবং তাদের পেছনে আমাদের ৪ কোটি মানুষ রয়েছে, যারা যুদ্ধের জন্য প্রস্তুত। লোহিত সাগরের এই পথে ইসরাইলের জাহাজ কিংবা ইসরাইল অভিমুখী যেকোনো জাহাজ ঠেকিয়ে দেয়ার তৎপরতা আমরা অব্যাহত রাখবো।”

আনসারুল্লাহ আন্দোলনের এ নেতা বলেন, “ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা এবং গাজার ফিলিস্তিনি জনগণের মর্যাদাপূর্ণ জীবনের জন্য আমরা ইসরাইলের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছি। এক্ষেত্রে আমেরিকা যদি ইসরাইলি শত্রুদেরকে রক্ষা করার চেষ্টা করে তাহলে আমরাও দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, গাজার ভাই-বোনদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এজন্য যেকোনো পরিস্থিতির মোকাবেলা করতে ইয়েমেনের জনগণ প্রস্তুত রয়েছে।”

গত ৭ অক্টোবর হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর ইয়েমেন লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালী দিয়ে ইসরাইলের সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এরইমধ্যে ইয়েমেনের সামরিক বাহিনী ইসরাইলের কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি ইসরাইল অভিমুখী বিভিন্ন দেশের জাহাজের ওপরও হামলা অব্যাহত রেখেছে

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page