October 14, 2026, 6:53 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া ; বাড়ি-ঘর ছেড়ে সবাই রাস্তায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার কেপুলাওয়ান বাতুতে। স্থানীয় সময় রোববার (২৩ এপ্রিল) সকালে প্রায় ৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে বলে জানায় ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। এ সময় বাড়ি-ঘর ছেড়ে সবাই রাস্তায় নেমে আসে।

ইএমএসসির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। এর কিছু সময় পর ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ইএমএসসির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৩ কিলোমিটার ও দ্বিতীয়টির গভীরতা ছিল ৪০ কিলোমিটার।

এর আগে, শুক্রবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দ্বীপটির সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাঙ অঞ্চলে ভূমিকম্পটির তীব্রতা অনুভূত হয়।

ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্যাসিফিক রিং অব ফায়ারের’ ওপর অবস্থিত, যা অত্যন্ত সক্রিয় একটি সিসমিক জোন বা ভূমিকম্প প্রবণ এলাকা। এ অঞ্চলে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় ও অসংখ্য আগ্নেয়গিরি তৈরি করে। প্লেটের সংঘর্ষ ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। সূত্র: রয়টার্স

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page