September 16, 2026, 8:19 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

শতাধিক দাবানলে পুড়ছে কানাডার আলবার্টা প্রদেশ ; জরুরি অবস্থা জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ছোট-বড় শতাধিক দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুরো পশ্চিমাঞ্চল জুড়েই দাবানল ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই প্রায় ২৫ হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এই পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন। ওই অঞ্চলে শতাধিক ছোট-বড় দাবানল ছড়িয়ে পড়েছে। এদিকে এডসন শহরের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই শহরে ৮ হাজারের বেশি মানুষের বসবাস।

ড্যানিয়েল স্মিথ জানান, দাবানলে ১ লাখ ২২ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চারদিকে তাপ এবং শুষ্ক পরিস্থিতি বিরাজ করছে। প্রবল বাতাসের কারণে অনেক স্থানে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পশ্চিমের ড্রেটন ভ্যালি এবং শহরের প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরের ফক্স লেক। সেখানে ২০টির মতো বাড়ি-ঘর পুড়ে গেছে।

বিভিন্ন স্থানে অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে এবং ফেডারেল সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে। এডমন্টন এক্সপো সেন্টার এক হাজারের বেশি লোকজনকে আশ্রয় দিয়েছে এবং শহরের কিছু স্থানে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

আলবার্টা একটি প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল।  সূত্র : বিবিসি।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page