March 31, 2026, 7:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

শত্রুদের চাপিয়ে দেয়া ধর্মযুদ্ধের মুখে ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদ রক্ষা করবে : হামাস 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকিমূলক বক্তব্যের জবাবে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য পবিত্র আল-আকসা মসজিদ রক্ষার ব্যাপারে ফিলিস্তিনিদের অঙ্গীকারে কোনো দুর্বলতা আনতে পারবে না।

গতকাল (সোমবার) হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে একথা বলেছেন। তিনি বলেন, “যুদ্ধবাজ নেতানিয়াহুর বক্তব্য আমাদের ফিলিস্তিনি জনগণকে ভীত করতে পারবে না। শত্রুরা যে ধর্মযুদ্ধ চাপিয়ে দিয়েছে তার মোকাবেলায় ফিলিস্তিনিরা পবিত্র আল আকসা মসজিদের পরিচিতি ও মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য লড়াই অব্যাহত রাখবে।”

গতকাল ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, হামাসের রকেট হামলার জবাবে ইসরাইলের সামরিক বাহিনী গাজার ওপর ৫০ টন বোমা ফেলেছে। এছাড়া, লেবানন থেকে ইসরাইলের ওপর যে রকেট হামলা হয়েছে তার পেছনেও হামাস রয়েছে বলে নেতানিয়াহু অভিযোগ করেন। তিনি বলেন, ইসরাইলি সেনারা কোনভাবেই হামাসকে লেবাননে নতুন ফ্রন্ট খুলতে দেবে না।

এর পাশাপাশি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী আরো দাবি করেন, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনারা কয়েকশ অভিযান ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, ইসরাইল সরকার প্রতিরোধকামীদের মোকাবেলায় যেকোন জায়গায় পৌঁছাতে পারে।

এসব বক্তব্যের জবাবে হামাস মুখপাত্র হাজেম কাসেম বলেন, নেতানিয়াহু বাস্তবতাকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করছেন। তিনি পরিষ্কার করে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যত উত্তেজনা তার মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page