March 6, 2026, 8:35 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শপথ নিলেন খুলনা-বরিশাল-গাজীপুর সিটির মেয়র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শপথ নিয়েছেন খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।
সোমবার (৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হয়।

সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের শাপলা হলে তাদের শপথবাক্য পাঠ করান। আর কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথ নেওয়া তিন সিটি করপোরেশনের মেয়ররা হলেন- খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।

দ্বিতীয় দফায় দুপুর ১২টায় একই স্থানে শপথ নেবেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং এই দুই সিটি করপোরেশনের কাউন্সিলররা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page