March 28, 2026, 2:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

শপথ নিয়েই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করলেন ঋষি সুনাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রি সভায় বড় ধরনের রদবদল এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। লিজ ট্রাসের মন্ত্রিসভার কেউ কেউ তাতে স্থান পেয়েছেন। অনেক জায়গাতেই এসেছেন নতুন মুখ।

মঙ্গলবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আসার পরই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একই সঙ্গে কনজারভেটিভ পার্টির দায়িত্বশীল পর্যায়েও বেশ কিছু পরিবর্তন হয়েছে।

ডমিনিক রাবকে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও জেরেমি হান্টকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ৪২ বছর বয়সী সুনাক। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের আমলেও ডমিনিক দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সুয়েলা ব্রেভারম্যানকে আবার ফিরিয়ে এনেছেন ঋষি সুনাক। পেনি মর্ডান্টকে দেওয়া হয়েছে হাউস অব কমন্সে দলনেতার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সুনাকের মন্ত্রিসভায় বহাল থাকছেন লিজ ট্রাসের সরকারের অর্থমন্ত্রী জেরেমি হান্ট। ট্রাস সরকারের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও দায়িত্বে বহাল থাকবেন।

এদিকে, রক্ষণশীল দলের প্রধান হয়েছেন ইরাকি বংশোদ্ভূত নাদিম জাওয়াহি। আর শিক্ষামন্ত্রীর দায়িত্ব বর্তেছে জিলিয়ান কিগানের ওপর।

একই সঙ্গে বেন ওয়ালেসও প্রতিরক্ষামন্ত্রীর পদে থেকে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন স্টিভ বারক্লে। নতুন করে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মার্ক হারপার।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page