October 18, 2026, 3:14 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরের পদ্মা নদী থেকে ৭ ‘চাঁদাবাজ’ আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা নদী থেকে চাঁদাবাজি করার সময় সাত চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে নৌ-পুলিশ। চাঁদাবাজদের বিরুদ্ধে শুক্রবার (১০ মার্চ) পৃথক দুইটি মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর বাবুরচর ও সিডারচর এলাকা থেকে শরীয়তপুর জেলার জাজিরা থানার মাঝির ঘাট নৌ-পুলিশ টিম তাদের আটক করে।

মাঝির ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক বলেন, পদ্মা নদীর বাবুর চর এলাকায় ট্রলার ব্যবহার করে চাঁদা আদায় করতেন তারা। আটকের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজি করার দুইটি ট্রলার, নগদ ছয় হাজার টাকা ও শপিং ব্যাগ উদ্ধার করা হয়েছে। তারা মূলত ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বিভিন্ন পণ্যবাহী জাহাজ ও বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায় করত। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।

আটককৃতরা হলেন- জাজিরা থানার পাথলিয়া কান্দি গ্রামের আল আমিন মাদবর (২২), বাবুরচর আব্বাস বেপারী কান্দি গ্রামের রাজিব মাদবর (২২), বাবুর চর সরল খা গ্রামের মামুন খান (২৩), স্বপন আকন (২৬), ইমরান মাদবর (২০), জব্বার আলী আকন কান্দি গ্রামের শান্ত আকন (২১), কালিকা প্রসাদ গ্রামের শেখ নসিন (১৯)।

মো. জহিরুল হক ঢাকা আরও বলেন, এএসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামসহ নৌ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেছে। চাঁদাবাজদের বিরুদ্ধে জাজিরা থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page