August 8, 2026, 1:42 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুর জেলায় তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত ২৫০ জন নারী উদ্যোক্তাকে ১৪ লক্ষ ৭০ হাজার ৭৫০ টাকা ভাতা প্রদান করা হয়।
আজ ২২ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের চেয়ারম্যান এ্যাড. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যা. মো: জাহাঙ্গীর হোসেন ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, নারীর হাতের ছোঁয়া ব্যতিত কোন সংসারেরই প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাইতো বর্তমান জনবান্ধব এ সরকার নারীর ক্ষমতায়নের মাধ্যমে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিতে নারীদের আয়ের পথও সুগম করতে কাজ করে চলেছেন। এ নারী উদ্যোক্তাদের পরিশ্রমের বদৌলতেই এ তৃণমূলও আগামীতে হয়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশের প্রতিচ্ছবি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page