October 14, 2026, 4:52 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ নারী ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লঞ্চ থেকে পড়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে জহুরা বেগম (৩৮) নামে এক নারীকে। বৃহস্পতিবার (৪ মে) বেলা ১২টার দিকে কোস্টগার্ডের মিডিয়া সহকারী রুবেল পারভেজ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জহুরা বেগম তার স্বামী জহিরুলের সঙ্গে গোসাইরহাটের কুচাইপট্টিতে বেড়াতে এসেছিলেন। তারা নারায়ণগঞ্জে বসবাস করেন।

জানা যায়, শরীয়তপুর জেলার গোসাইরহাটের মিত্রসেন পট্টির লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম ভি ঈগল-৩ লঞ্চ থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার সময় নদীতে পড়ে নিখোঁজ হন জহুরা বেগম। নিখোঁজের ১০ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তাকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এই রুটটি দিয়ে গোসাইরহাটসহ বরিশালের মুলাদী অঞ্চলের যাত্রীরা যাতায়াত করেন।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বলেন, লঞ্চ থেকে পড়ে যাওয়া নারী একটি চরে আটকে ছিল। তিনি বর্তমানে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জিজ্ঞাসাবাদে জহুরা বেগম জানিয়েছেন, তিনি পানের সঙ্গে সুপারি-জর্দা বেশি খাওয়ার কারণে মাথা ঘুরে নদীতে পড়ে যান। তিনি পড়ে যাওয়ার সময় তার স্বামী জহিরুল ও সন্তান ঘুমিয়ে ছিলেন। পরে তারা জানতে পেরে বিষয়টি সবাইকে জানান।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page