October 29, 2026, 5:39 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০ টায় বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকার অঙ্গিকার ব্যক্ত করেন

এসময় বরিশাল সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকারসহ, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page