August 7, 2026, 10:29 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

শান্তি আলোচনায় রাজি তবে অধিগ্রহণ করা ভূমি ফেরত দেয়া হবে না : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বলেছে, দেশটি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি আছে তবে দেশটির যেসব ভূমি গণভোটের মাধ্যমে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে সেসব ছেড়ে দেয়া হবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (মঙ্গলবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে মস্কো সদা প্রস্তুত রয়েছে তবে নয়া ‘ভৌগোলিক বাস্তবতা’কে অস্বীকার করে কোনো আলোচনা হবে না। গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয় সেসবের প্রতি ইঙ্গিত করে পেসকভ একথা বলেন।

যে চারটি অঞ্চলকে নতুন করে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয় সেগুলো হচ্ছে- দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়া। ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর সাত মাসের মাথায় ওই চার অঞ্চলে অনুষ্ঠিত গণভোটের ফলাফল অনুসারে এগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয় যদিও এসব অঞ্চলের বেশিরভাগই এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া এই অধিগ্রহণকে তার সংবিধানের অন্তর্ভুক্ত করেছে বলে জানালেও ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার একে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে।

ক্রেমলিনের মুখপাত্র মঙ্গলবার আরো বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয় এখন রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে পরিণত হয়েছে। আমি নতুন ভুখণ্ডগুলোর কথা বোঝাচ্ছি। এগুলো এখন রুশ ফেডারেশনের সংবিধানের অংশ এবং বিষয়টিকে অস্বীকার করার উপায় নেই। রাশিয়া আর কখনও এই বাস্তবতা অস্বীকার করতে পারবে না। পেসকভ সুস্পষ্ট ভাষায় বলেন, কিয়েভ এই বাস্তবতা মেনে নিতে পারলেই কেবল মস্কো আলোচনায় বসতে পারে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page