July 12, 2026, 9:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। ধর্মীয় নিয়মাবলী মেনে মানবকল্যাণে কাজ করতে হবে। নিজের আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ‘পবিত্র ঈদে গাদিরে খুম’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ইবাদত করার পাশাপাশি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা অতি সহজ। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কোন স্থান নেই। শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামের অনুসারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে প্রত্যেক মুসলমানদেরকে জীবন-যাপন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ধর্মীয় মূল্যবোধ চর্চা ও পালনের মাধ্যমে জীবন সুখী ও কল্যাণময় করা সম্ভব।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শাহ সুফি আল্লাম তৌহিদুল ইসলাম চিশতী নিজামী-এর সভাপতিত্বে ও মহাসচিব আনিসুর রহমান জাফরী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর খন্দকার গোলাম মওলা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page