September 21, 2026, 1:05 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

শার্শায় যুবদল নেতার নির্যাতনের শিকার গৃহবধুর আত্মহত্যা

ইয়ানূর রহমান : শার্শায় যুবদল নেতার নির্যাতনের শিকার গৃহবধু নাহার বেগম (৪৫) আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে উপজেলার বলিদাদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাহার বেগম ঐ গ্রামের কামাল হোসেনের স্ত্রী। খবর পেয়ে শার্শা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রতিবেশীরা জানান, গত কয়েকদিন ধরে কামালের বাড়িতে বৌ-শ্বাশুড়ির মধ্যে ঝগড়া চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে নিহত নাহার বেগমের ভাসুর একাধিক মামলার আসিামী যুবদল নেতা ফজলুর রহমান তাকে ও তার মেয়েকে শারিরিকভাবে মারপিঠ করে জখম করে। যে কারণে অত্যন্ত ক্ষোভে ও অভিমান করে শুক্রবার দুপুরে গৃহবধু নাহার বেগম নিজ ঘরে আড়ার সাথে গলায় ওরনা পেচিয়ে ঝুলে আত্মহত্যা করে।

তদবে এলাকাবাসি জানান, যুবদল নেতা ফজলুর রহমান তাকে হত্যা করে ঝুলিয়েও দিতে পারে।

শার্শা থানার পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) সিরাজুল ইসলাম বলেন, আমি ঘটনা স্থলে গিয়ে নিহতের পরিবারের কাছ থেকে ঘটনা শুনেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page