April 1, 2026, 8:24 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

শাহজালাল বিমানবন্দরে আগুন ; চট্টগ্রামে ৪ ও সিলেটে ১ ফ্লাইটের জরুরি অবতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এছাড়া সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট পথ পরিবর্তন করে সিলেটে অবতরণ করতে বাধ্য হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য জানান।

ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে দুটি চট্টগ্রাম থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইট এবং দুটি আন্তর্জাতিক ফ্লাইট। আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে একটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকা এবং অন্যটি এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে ঢাকা রুটের ফ্লাইট।

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট পথ পরিবর্তন করে সিলেটে অবতরণ করতে বাধ্য হয়েছে।

এর আগে, দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে। আরও ৬টি ইউনিট রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমানবাহিনী এবং নৌবাহিনী। এ ছাড়া উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page