March 27, 2026, 1:25 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

শুক্র গ্রহেও সক্রিয় রয়েছে আগ্নেয়গিরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পৃথিবীর মতো শুক্র গ্রহেও সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যেখানে অগ্ন্যুত্পাতের পাশাপাশি লাভা উদিগরণ হয়। তিন দশকের বেশি সময় আগে রাডারের মাধ্যমে তোলা ছবি নতুনভাবে বিশ্লেষণ করে এর প্রমাণ পাওয়া গেছে। খবর গাল্ফ নিউজের।

গবেষকেরা জানিয়েছেন, ছবিতে দেখা যায় শুক্র গ্রহের পৃষ্ঠে প্রায় এক দশমিক ছয় কিলোমিটার চওড়া একটি আগ্নেয়গিরির গর্ত, যেটি ১৯৯১ সালে আট মাসের ব্যবধানে প্রসারিত হয়। গর্তটি ম্যাট মোনসে অবস্থিতি। ম্যাট মোনস হচ্ছে শুক্র গ্রহের সবচেয়ে বড় আগ্নেয়গিরি ও দ্বিতীয় সর্বোচ্চ মাউন্টেন। ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে তোলা একটি ছবিতে দেখা গেছে, বৃত্তাকার আকৃতির গর্তটি ২ দশমিক ৬ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে। এরপর ১৯৯১ সালের একটি ছবিতে গর্তটির একটি অস্বাভাবিক আকৃতি দেখা যায়। একই সঙ্গে এটি প্রসারিত হয়ে ৩ দশমিক ৯ বর্গকিলোমিটারে দাঁড়ায়।

আলাস্কা ফেয়ারব্যাংকস জিওফিজিক্যাল ইনস্টিটিউটের গবেষণা অধ্যাপক ও সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণার প্রধান লেখক ড. রবার্ট হেরিক বলেন, ‘আমরা নিশ্চিতভাবে যা দেখতে পেয়েছি, তা হলো একটি আগ্নেয়গিরির গর্ত বড় হয়ে গেছে। এর গভীরতা হতে পারে কয়েক শ মিটার।’

তিনি বলেন, গর্তের নিচের একটি চেম্বারে ম্যাগমার নতুন প্রবাহ রয়েছে। ফলে একটি বিস্তৃত ও অনিয়মিত ক্যালডেরায় এখনো একটি সক্রিয় লাভার লেকের মতো রয়েছে। মূলত দ্বিতীয় ছবিতে এমন চিত্র ধরা পড়ে। হেরিক বলেন, নতুন গবেষণার তথ্যে দেখা গেছে, পৃথিবীতে অবস্থিত আগ্নেয়গিরির মতো শুক্র গ্রহের আগ্নেয়গিরিতেও কয়েক মাস পর পর অগ্ন্যুত্পাত হয়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page