October 13, 2026, 3:23 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, প্রযুক্তি নির্ভর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জ্ঞানভিত্তিক যুবসমাজ গড়ে তুলতে হবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যুবসমাজকে সাথে নিয়ে ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। দক্ষ যুবসমাজ একটি জাতিকে সর্বদা উন্নয়নের পথে ধাবিত করে। তাই প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক যুবসমাজ গড়ে তুলতে হবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ডাকে তরুণরাই হবে অগ্রবর্তী সেনা।’
সোমবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকাস্থ পাবনা জেলা যুব পরিষদ আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন অনেক আগেই। তিনি বাঙালি সংস্কৃতির উপর আঘাতকে রুখে দিয়েছিলেন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ৭ মার্চের ভাষণের মাধ্যমে নিরস্ত্র বাঙালির মধ্যে রোপণ করেছিলেন দেশাত্মবোধ।
প্রতিটি নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার কারিগর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও তাদের দালালদের সকল চক্রান্তকে নস্যাৎ করে দিতে হবে।
শামসুল হক টুকু বলেন, পাবনা জেলার উন্নয়নে যুবসমাজকে সবসময় অগ্রণী হতে হবে। পাবনা জেলার সন্তানরা অনেকেই উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হয়েছেন। এই সম্মান ধরে রাখতে হবে। মাদক ও ধূমপান মুক্ত যুবসমাজ গড়ে তুলতে হবে। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে। আপনারা নিজেদের সুশিক্ষিত করে গড়ে তুলুন, পাবনার উন্নয়নের চিন্তা শেখ হাসিনার হাতে ছেড়ে দিন।
ঢাকাস্থ পাবনা যুব পরিষদের সভাপতি কে.এম. ইমতিয়াজ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান টিপু সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় সাবেক সচিব ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছা. নূরজাহান খাতুন, সাবেক সেনা কর্মকর্তা ব্রি. জে. (অব:) ড. আব্দুল বাসেত, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল বাতেন, রাজউকের পরিচালক মোবারক হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এড. তোরাব আলী খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page