October 15, 2026, 8:40 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে বন্যহাতির আক্রমনে কৃষকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির আক্রমনে আব্দুল করিম (৩০) নামে এক কৃষক মারা গেছে। আহত হন কবির (১৮) নামে এক যুবক। উপজেলার রানীশিমুল ইউনিয়নের ঝুলগাঁও গ্রামের সোনাঝুড়ি পাহাড়ে বৃহস্পতিবার ভোর রাতে ধান ক্ষেতে বন্যহাতি হামলা করলে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম ঝুলগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত কবির একই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের লাশ ও আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। আহত কবিরকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বন্যহাতির আতঙ্ক বিরাজ করছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ভোরে একদল বন্যহাতি গহীণ পাহাড় থেকে সমতলের ধান ক্ষেতে নেমে আসে। এ সময় কবির ও করিমসহ ৪-৫ জন মিলে হাতির দলকে তাড়া করে। এ সময় হাতির পাল্টা আক্রমণে ঘটনাস্থলেই নিহত হয় করিম মিয়া। গুরুতর আহত হয় কবির। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। আর আহত কবিরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ইউএনও ইফতেখার ইউনুস বলেন, ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

ইফতেখার ইউনুস আরো বলেন, বন্যহাতির হামলায় নিহত ব্যক্তির পরিবারের খোঁজ-খবর নেয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করতে বন বিভাগ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page