October 10, 2026, 5:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

শৈলকুপায় হাঁস চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

জাফিরুল ইসলাম : ঝিনাইদহের শৈলকুপায় হাঁস চুরিকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল ৯ টার দিকে একই উপজেলার গোকুলনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন টেঁটা বিদ্ধ সহ ৫ জন আহত হয়েছে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাত দিন আগে পাশের গ্রামের নিল চাঁদ গোকুল নগর গ্রামের কিতাব খা এর পাতি হাস চুরি করে। পরে এই ঘটনা নিয়ে আমজাদ বিশ্বাস ও শুকুর আলীর সমর্থকদের মাঝে উত্তেজনা চলে আসছিলো। তারই জ্বের ধরে  আমজাদের সমর্থকরা শুকুর আলীর সমর্থক সেকেন্দার আলীকে বেধড়ক মারধর করে। সেই ঘটনায় থানায় একটি মামলাও দায়ের হয়। গতকাল আমজাদ এর সমর্থকরা মামলা থেকে জামিন হয়ে এসে মামলা তুলে নেওয়ার জন্য  শুকুর আলীকে হুমকি প্রদান করেন। আজ সকালে  শুকুর আলীর ভাই মাঠে গেলে  আমজাদের সমর্থকদের সাথে তর্কবিতর্ক হয়। এই ঘটনার জের ধরে আমজাদের শতাধিক  সমর্থকরা  সকাল ৯ টার সময় দেশীয় অস্ত্র নিয়ে শুকুর আলী বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। এসময় আহত হয় ৫ জন।

আহতদের মধ্যে আলমগীর হোসেন নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার বাম পায়ে টেটা বিদ্ধ হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, গোকুলনগর গ্রামের দুই পক্ষের মাঝে মারামারি হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page