October 9, 2026, 12:52 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গার পর সেনা মোতায়েন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শ্রীলঙ্কার একটি অতিরিক্ত বন্দিভর্তি কারাগারে দাঙ্গার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার কয়েক শত সেনাসদস্য ও এলিট কমান্ডো মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজন বন্দি নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের উপ-মহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে বলেন, রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারের ভেতরে শনিবার বন্দিরা একাধিক ভবন ভাঙচুর করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কারাগারের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, ‘শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বন্দিদের নিজ নিজ সেলে পাঠাতে আমরা সশস্ত্র বাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডোদের সহায়তা নিয়েছি।’

২০২০ সালের নভেম্বরে একই কারাগারে দাঙ্গার ঘটনায় গুলিতে ১১ বন্দি নিহত এবং প্রায় ১২০ জন আহত হয়।

সর্বশেষ এই অস্থিরতার প্রায় এক মাস আগে একই অঞ্চলের আরেকটি কারাগারে দাঙ্গায় ১০ জন কারারক্ষী এবং ২১ জন বন্দি নিহত হয়।

মেদাওয়াত্তে বলেন, মাহারা কারাগারের বন্দিরা রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

৪ হাজার ১০০ বন্দি থাকা এই কারাগারের ধারণক্ষমতা এর প্রায় চার গুণ কম। দেশটির অধিকাংশ কারাগারেই একই ধরণের অতিরিক্ত বন্দির চাপ রয়েছে।

গত মাসে কর্তৃপক্ষ পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের পরিকল্পনার ঘোষণা দেয়।

শ্রীলঙ্কার কারাগারগুলোতে থাকা বন্দিদের তিন-চতুর্থাংশেরও বেশি বিচারাধীন। তাদের অধিকাংশই মাদক-সংশ্লিষ্ট মামলায় আটক।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page