November 26, 2026, 9:02 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সংবাদ সম্মেলন ; শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন নিরাপত্তাহীনতায়

এম এ কবীর, ঝিনাইদহ  : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক নিলুফা ইয়াসমিন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি গতকাল দুপুরে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন। এ সময় তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বার বার হামলার শিকার হয়ে শৈলকুপা থানা ও উপজেলা প্রশাসনের কাছে বহুবার ধর্না দিয়েও কোন প্রতিকার পাননি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পৌরসভার কাউন্সিলর মুসা খাঁন ও তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিকভাবে ও তার ব্যক্তিগত ক্যারিয়ারে ঈর্ষান্বিত হয়ে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী কারনে অকারনে তার পরিবারের উপর নির্যাতন চালাচ্ছে, তবে প্রশাসনিক কিংবা স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে বিচার চেয়েও কোন সহযোগিতা তিনি পাচ্ছেন না বলে লিখিত বক্তব্যে বলা হয়।

তিনি বলেন,তার নিলুফা প্রিক্যাডেট এবং নিলুফা প্রতিবন্ধী স্কুলসহ বসতবাড়ীতে হামলা করে ভাংচুর করা হয়েছে। গত ১০আগস্ট বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ফাজিলপুর গ্রামে এ হামলার এঘটনা ঘটে। হামলায় হাসি খাতুন,বৃষ্টি খাতুন,লাকি খাতুন  ও পাভেলসহ বেশ কয়েকজন আহত হন। আহতরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শৈলকুপা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর পাঠান পাড়া গ্রামের মুসা খান, দাউদ উল হক খান,আরিফুল হক খান পলাশ,তুলসী খাতুন ও বিপ্লব হোসেনসহ ২০/২৫ জন এ হামলা চালায় বলে সংবাদ সম্মেলনে বলা হয়। নিলুফা ইয়াসমিন জানান, এর আগে মুসা খান তাকে শারিরীকভাবে নির্যাতন করে,তার স্কুলের সাবেক প্রিন্সিপাল দাউদ আল হাফিজকেও মারধর করে আহত করে। তিনি এ বিষয়ে শৈলকুপা থানায় একাধিকবার অভিযোগ ও সাধারণ ডায়েরি করেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার হামলা করা হয় বলে দাবী করেন তিনি। সংবাদ সম্মেলনে এসব ন্যাক্কারজনক হামলার বিচার দাবী করা হয়। সেই সাথে তার পরিবারের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সন্টুসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page