March 5, 2026, 1:26 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

সকল নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: রওশন এরশাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীতে অনুষ্ঠিত দেশের সকল নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে বলে জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তাই নেতাকর্মীদের বিভ্রান্তি ও ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য বজায় রেখে পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে এক আলোচনা সভায় রওশন এরশাদ এ কথা জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন তিনি।

জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে রওশন এরশাদ বলেন, সে কারণেই দেশের সব ক্রান্তিকালেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ক্ষমতা ছেড়ে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছিলেন বলে জানান রওশন এরশাদ।

তিনি বলেন, কিন্তু সেদিন তার দল জাতীয় পার্টিকে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করতে দেওয়া হয়নি।

রওশন এরশাদ আরও বলেন, সেদিন পার্টির শীর্ষনেতাসহ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেকের ঘরবাড়ি। সেই থেকে দেশে প্রতিহিংসার রাজনীতির শুরু হয়।

পার্টির জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

আরও বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম প্রমুখ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page