September 17, 2026, 2:54 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

সনাতন ধর্মকে নোংরা বলার অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সনাতন ধর্মকে অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি সনাতন ধর্মকে ‘গান্দা ধর্ম’ বলে মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) শিলিগুড়ি সাইবার থানায় আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং এই মামলা করেন। খবর এনডিটিভির।

 

অভিযোগে বলা হয়, গত বছর কলকাতায় এক ঈদ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তৃণমূল নেত্রীর ওই মন্তব্য লাখো সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসে গভীর আঘাত করেছে এবং সাম্প্রদায়িক বিভেদ উসকে দিয়েছে।

 

মামলার এজাহারে চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি উসকানিমূলক মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, প্রচারণায় মমতা বলেছিলেন কোনও একটি সম্প্রদায় হিন্দুদের ওপর হামলা করলে ‘তাদের ১২টা বেজে যাবে’। মামলাকারীর দাবি, এসব বক্তব্য সামাজিক বিভেদ ও সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার শামিল।

 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলাটি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, ফৌজদারি ভীতি প্রদর্শনের অভিযোগে ৩৫১(১) দ্বারা, শান্তি-শৃঙ্খলা নষ্টে উসকানি দেয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের অভিযোগে ৩৫২ ধারা এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে তথ্য প্রচারের অভিযোগে ৩৫৩(২) ধারা।

 

গত মার্চ মাসে পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে একই অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, ঈদুল ফিতর উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়কে খুশি করতে মমতা বন্দ্যোপাধ্যায় অস্পষ্ট উর্দু মিশ্রিত ভাষা ব্যবহার করে অন্য একটি ধর্মকে ছোট করেছেন। তিনি প্রশ্ন তোলেন, ‘আপনি কোন ধর্মকে গান্দা ধর্ম বলছিলেন? সনাতন হিন্দু ধর্মকে?’

 

ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ঈদ’ শব্দের চেয়ে দাঙ্গা শব্দ বেশি ব্যবহার করেছিলেন দাবি করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘আপনি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন। ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন আপনিই। খুব দ্রুতই এর ফল ভোগ করতে হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page