November 26, 2026, 7:45 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো মার্কিন যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়াকে বিশ্ব সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সাথে হায়াত তাহরির আল-শাম বা এইচটিএসকে দেওয়া বিশেষ বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠীর তকমাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সোমবার (২৪) আগস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে সিরিয়ার ওপর থেকে সব ধরনের রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাবে এবং দেশটিতে সরাসরি মার্কিন সামরিক সহায়তা পাঠানোর পথ উন্মুক্ত হবে। তিনি আরও বলেন, বিগত এক বছরে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অর্থাৎ সাবেক আবু মোহাম্মদ আল-জোলানির নেতৃত্বাধীন সিরীয় সরকার আইএস, আল-কায়েদা, হিজবুল্লাহ ও ইরানপন্থী গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সম্প্রতি সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার ফলে ওয়াশিংটন, দামেস্ক ও আঙ্কারার মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এলো। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি টম বারাক এই ইসরায়েলি হামলাকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দেন এবং ইসরায়েল তুরুস্ককে যুদ্ধের দিকে টানার চেষ্টা করছে বলে মন্তব্য করেন।

১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের আমলে সিরিয়াকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। তবে গত জুনে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক নির্বাহী আদেশের ধারাবাহিকতায় চলতি বছরের ন্যাটো সম্মেলনের ফাঁকে শারা ও ট্রাম্পের বৈঠকের পর এই তালিকাচ্যুতির প্রক্রিয়া চূড়ান্ত হয়। চ্যাথাম হাউজের সহযোগী গবেষক নাতাশা হল এই ঘটনাকে সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে সিরিয়ান আমেরিকান কাউন্সিল।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page