November 11, 2026, 4:08 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসী গোষ্ঠী আইএস সৃষ্টিতে আমেরিকার ভূমিকা সবাইকে জানাতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শাহচেরাগে সন্ত্রাসী হামলার ঘটনার মূল হোতা দায়েশ বা আইএস ছাড়াও এর মূল পৃষ্ঠপোষকরা ও আইএস’র প্রতিষ্ঠাতারা অর্থাৎ আমেরিকা ও এর সহযোগীরা এই অপরাধের সঙ্গে জড়িত। তারা এতোটাই মিথ্যাবাদী ও ভণ্ড যে, মুখে মানবাধিকারের শ্লোগান দেয়, কিন্তু বাস্তবে বিভিন্ন বিপজ্জনক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শিরাজ শহরে হজরত আহমাদ বিন মূসা আলাইহিস সালাম (শাহচেরাগ)-এর মাজারে সন্ত্রাসী হামলায় শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তিনি আজ (মঙ্গলবার) এসব কথা বলেন। আজ সকালে তেহরান ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, শাহচেরাগ (আ.) এর পবিত্র মাজারে মর্মান্তিক সন্ত্রাসী হামলা মানুষের হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করেছে। তবে তা ইরানের ইতিহাসে লেখা থাকবে। এসব শয়তানির পেছনের শক্তি অর্থাৎ আইএস’র প্রতিষ্ঠাতা আমেরিকার ভূমিকা সবার সামনে তুলে ধরতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, অন্যান্য সন্ত্রাসী হামলার সঙ্গে শাহচেরাগের সন্ত্রাসী হামলার পার্থক্য রয়েছে। কখনো কখনো সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের ওপর হামলা চালানো হয়। এটা এক ধরনের বিষয়। কখনো কখনো জিয়ারতকারীদের ওপর হামলা চালানো হয় যাদের সঙ্গে রাজনৈতিক ও সামরিক কোনো সম্পর্ক নেই। এটা হলো আল্লাহর সঙ্গে নৈকট্য অর্জনের স্থান।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, আমেরিকা স্পষ্টভাবে স্বীকার করেছে তারা দায়েশ (আইএস)-কে সৃষ্টি করেছে, কিন্তু তারা লোক দেখানোর জন্য মানবাধিকারের ঝাণ্ডা হাতে ধরে আছে এবং নারী অধিকারের কথা বলছে। তারা শাহচেরাগের সন্ত্রাসী ঘটনায় তাদের আসল চেহারা ফাঁস হয়ে গেছে এবং তারা অপদস্থ হয়েছে।

গত ২৬ অক্টোবর ইরানের শিরাজ শহরে হজরত আহমাদ বিন মূসা (আ.) এর মাজারে সন্ত্রাসী হামলায় ২ শিশুসহ ১৩ জন জিয়ারতকারী শহীদ ও ৩০ জন আহত হন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page