October 17, 2026, 6:25 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সব কাজের কাজী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আদিবাসীদের নয়নের মনি বিরসা মুন্ডার জন্মদিনে নিজ হাতে চপ ভেজে কাগজে মুড়িয়ে বিক্রি করে স্থানীয়দের মন জেতার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ঝাড়গ্রামের বেলপাহাড়িতে প্রশাসনিক বৈঠকের পর আদিবাসী গ্রামটিতে হাজির হন তৃণমূল সুপ্রিমো। তাদের নানা অভিযোগ শুনে রওয়ানা দেন তিনি। হঠাৎ পথ চলতে চলতে ঢুকে পড়েন চায়ের দোকানে। সেখানে নিজ হাতে চপ ভেজে তেল ছেঁকে কাগজে মুড়িয়ে বিক্রি করেন মমতা।

মুখ্যমন্ত্রী প্রায়ই চপ ভেজে আয় করার কথা বলে থাকেন। মমতার সেই পরামর্শকে কটাক্ষ করতে দেখা গেছে বিরোধী দলগুলোকে। তবে কোনো সমালোচনার তোয়াক্কা না করে এবার নিজেই চপ ভাজলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এদিন পশ্চিম মেদিনীপুরের এক চা-চপ বিক্রেতার সঙ্গে হাত লাগান মমতা। মুখ্যমন্ত্রীকে দেখতে দোকানের সামনে ভিড় করেন মানুষেরা। নিজ হাতে ঝাঁঝরি নিয়ে চপ ভেজে, তেল ছেঁকে, কাগজে মুড়ে তাদের হাতে তুলে দেন মমতা ব্যানার্জী। সবাই ঠিকমতো পেলেন কি না সেই খোঁজও নেন তৃণমূল নেত্রী। এসময় দোকানের এক কোণে থাকা চকলেটের কৌটা নিয়ে দাঁড়িয়ে থাকা শিশুদের হাতে চকলেট তুলে দেন মমতা।

এদিকে, পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল সফরে গেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই ভোট পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর এই জঙ্গলমহলের সফর। আমরা জঙ্গলমহলে এসে দেখে গেলাম এখানকার রাস্তাঘাটের অবস্থা কতটা বেহাল। জঙ্গলমহলের মানুষ ঠিকভাবে সুপেয় পানি পায় না, প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাসা পায় না, ১০০ দিনের টাকা ঠিকভাবে পায় না। সবকিছু থেকেই বঞ্চিত জঙ্গলমহলের বাসিন্দারা। শুধু আদিবাসী জনগোষ্ঠীর মন জয়ের আশায় এই সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page