February 26, 2026, 9:18 pm
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে : আইন উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে।

সচিবালয়ে জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা আজ এ কথা জানান।

তিনি বলেন, আজ বিকেল ৪টার দিকে আইনটি পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটি বৈঠকে বসছে।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনা করে সুপারিশ দিতে আইন উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন করে সরকার।

ড. আসিফ নজরুল বলেন, ‘আমি তখন (অধ্যাদেশটি অনুমোদনের সময়) বিদেশে ছিলাম। আমি আইনটি প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। তো পরবর্তীকালে যখন আমি আইনটি দেখেছি, তারপর আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গায় অবশ্যই এটা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।’

আইন উপদেষ্টা জানান, কমিটি আজ বিকেল চারটায় বৈঠকে বসে সরকারি কর্মচারীরা যেসব দাবি দিয়েছেন, সেগুলোর কী কী বিবেচনা করা হবে, কীভাবে করা হবে, তা ঠিক করবে। ঠিক করার পর যত তাড়াতাড়ি সম্ভব কমিটির প্রতিবেদন উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে।

এ পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের প্রতি অনুরোধ জানিয়ে আইন উপদেষ্টা বলেন, কমিটির কাজ যদি পছন্দ না হয়, তাহলে (কর্মসূচি) দেন।

সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে কর্মচারীদের প্রতি অনুরোধ জানান তিনি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page