March 10, 2026, 9:22 am
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করলো নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণে আগামী ৩০ দিনের মধ্যে শহর কর্তৃপক্ষের মালিকানাধীন ডিভাইস ও নেটওয়ার্ক থেকে এই অ্যাপ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি কর্মীরা সরকারি মালিকানাধীন ডিভাইস ও নেটওয়ার্কগুলোতে টিকটক ব্যবহার করতে পারবেন না। এর আগেও নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গ তুলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

চীনা টেক জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির ওপর চীনা সরকারের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্কতা জানিয়ে আসছে মার্কিন আইন প্রণেতারা। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রজুড়ে টিকটক নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন তারা।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের এক মুখপাত্র বলেন, শহরের প্রযুক্তিগত নেটওয়ার্কের নিরাপত্তার জন্য ক্রমেই হুমকি হয়ে উঠছে টিকটক। এ কারণেই অ্যাপটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারী সব কর্মকর্তা ও কর্মচারীর মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ ডিলিট করে ফেলার আদেশ দেয় মার্কিন প্রেসিডেন্টের সরকারি কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউজ। তারপর গ্রীষ্মের শুরুতে এক ডিক্রি জারি করে অঙ্গরাজ্যগুলোর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডিভাইস থেকেও অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। রাজধানী ওয়াশিংটনসহ অন্তত ২০টি অঙ্গরাজ্যে সেই নির্দেশ কার্যকর করা হয়েছে।

ভিডিও কন্টেন্ট তৈরি ও শেয়ারিংয়ের দিক দিয়ে টিকটক বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। প্রতি মাসে বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি মানুষ অন্তত একবার হলেও অ্যাপটিতে লগইন করেন। আর ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩৫০ কোটি বার ডাউনলোড করা হয়েছে এ অ্যাপ। সূত্র: ইন্ডিয়া টাইমস

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page