September 6, 2026, 4:20 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (২৩ মে) তিনি হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং যাইদং এবং বেইজিংয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে শেহবাজ শরিফ চীনের কমিউনিস্ট পার্টির ঝেইজিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সময় তার উপস্থিতিতে দুটি সহযোগিতা চুক্তি সই হয়।

এর মধ্যে ঝেইজিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে সিস্টার প্রভিন্স সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকও রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে দুই দেশের মধ্যে উন্নয়নভিত্তিক ও বাস্তবমুখী সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সফরকালে চীনের বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক এবং আলিবাবা গ্রুপের সদর দপ্তর পরিদর্শনের কথাও রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page