November 5, 2026, 4:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

সরকারী কর্মচারী না হয়েও ৯ বছর ধরে সরকারী বাসা দখলে

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ বহুল আলোচিত মিতা বিশ্বাস ও তার স্বামী সুব্রত নন্দিকে উপজেলা পরিষদের সরকারী বাসা ছাড়ার নোটিশ দিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম  রফিকুল ইসলাম। গত ৯ মে জেলা প্রশাসক তার দপ্তরের ৩৩৭ নং স্মারকে এই নোটিশ দেন। নোটিশে এক মাসের মধ্যে এই দম্পত্তিকে সরকারী বাসা খালি করার নির্দেশ দেয়া হয়। এই সময়ের মধ্যে বাসা না ছাড়লে উপজেলা পরিষদের বাসা বরাদ্দের নীতিমালা লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের হুসিয়ারী দেয়া হয়েছে।

জেলা প্রশাসকের নোটিশে উল্লেখ করা হয়েছে, কালীগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক কামরুজ্জামানকে ২০১৫ সালে ‘নিরালা’ বাসাটি বরাদ্দ দেয়া হয়। কিন্তু বাসাটিতে তিনি বসবাস না করে মিতা বিশ^াস ও তার স্বামী সুব্রত নন্দিকে বসবাসের সুযোগ করে দেন। নোটিশে বলা হয় মিতা বিশ্বাস ও তার স্বামী সুব্রত নন্দি উপজেলা পরিষদের কোন কর্মচারী নয়, ফলে উপজেলা পরিষদের বাসা বরাদ্দের নীতিমালা মোতাবেক তাদের অনুকুলে বাসা বরাদ্দ আইন বহির্ভূত।  নোটিশে পাওয়ার পরও বাসা খালি না করলে সরকারী বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে সরকারী কর্মচারী না হয়েও ২০১৫ সাল থেকে বাসাটি কি ভাবে দখল রেখেছেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তবে স্থানীয় এক জনপ্রতিনিধির আস্থাভাজন মিতা এই সরকারী বাসা দখল রেখেছেন বলে জানা গেছে। এ বিষয়ে মিতা বিশ^াসের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page