September 18, 2026, 6:06 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

সহিংসতা যারা উসকে দিয়েছে তারাই ইরানের শিরাজ শহরে সন্ত্রাসী হামলা চালিয়েছে :  হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় যারা উসকানি দিয়েছে তারাই শিরাজ শহরের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলা চালিয়েছে।

বুধবার সন্ধ্যায় একজন উগ্রবাদী তাকফিরি সন্ত্রাসী শিরাজ শহরের চেরাগ শাহ মাজারে একটি কালাশনিকভ রাইফেল নিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে ১৫ জন শহীদ এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।

ওই হামলার নিন্দা ও হতাহতদের পরিবার-পরিজনের প্রতি সান্ত্বনা জানিয়ে গতকাল সন্ধ্যায় হাসান নাসরুল্লাহ বলেন, শিরাজ শহরে তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের এই হামলার মধ্যদিয়ে আবারো তাদের চরমপন্থী অপরাধকামী মতাদর্শ পরিষ্কার হয়েছে যার প্রতি আমেরিকার সর্বাত্মক সমর্থন রয়েছে।

হাসান নাসরুল্লাহ বলেন, দায়েশ এ মুহূর্তে মার্কিন প্রশাসনের স্বার্থ দেখার জন্য আফগানিস্তানে কাজ করছে, আফগানিস্তানের জনগণকে হত্যা করছে এবং ইরান ও প্রতিবেশী দেশগুলোতে একই কাজ করে চলেছে।

হাসান নাসরুল্লাহ বলেন, ক্রিমিনাল অপারেশনের কমান্ড সেন্টারের নেতৃত্ব দিচ্ছে ওয়াশিংটন। আমেরিকা তার নিজের স্বার্থে নিজের সমর্থক শ্রেণীকে ইরানের সহিংসতায় লেলিয়ে দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page