November 25, 2026, 3:19 pm
শিরোনামঃ
ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিকরা ছিলো বঙ্গবন্ধু’র প্রিয়জন : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদেরকে বঙ্গবন্ধু খুবই ভালোবাসতেন, সাংবাদিকরা ছিলো বঙ্গবন্ধু’র কাছে খুবই সম্মানিত ও প্রিয়জন।
আজ রবিবার দুপুরে সিলেট সার্কিট হাউস কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
এসময় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের প্রতি তাঁর ভালোবাসার নিদর্শন স্বরূপ দেশ স্বাধীনের পর পরই বাংলাদেশের সংবিধান রচনার ১৪ মাস পর সাংবাদিকদের সুরক্ষার জন্য ১৯৭৪ সালে প্রেস কাউন্সিল আইন পাশ করেন। এটি ছিলো দক্ষিণ এশিয়ায় প্রথম প্রেস কাউন্সিল। এজন্য আমরা বাংলাদেশীরা গর্ববোধ করি।
প্রেস কাউন্সিলের জুডিশিয়াল ক্ষমতা বাড়িয়ে যুগোপযোগী করে সংশোধনসহ নতুন আইন করা হচ্ছে বলে জানিয়ে বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, এ আইনে সাংবিদকদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে আনীত কোন অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা তিরস্কারের পাশাপাশি অর্থ জরিমানা আদায় করতে পারবে কাউন্সিল। তবে কোন সাংবাদিককে কারা ভোগের মতো সাজা দিতে পারবেনা। এ আইন অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে আছে বলে তিনি জানান। এতে বিচার প্রার্থীর প্রেস কাউন্সিলের বিচারের প্রতি আগ্রহ বাড়ছে, সম্প্রতি প্রেস কউন্সিলে মামলার সংখ্যাও বাড়ছে।
তিনি বলেন, সাংবাদিকরা সকল সময় দেশ এবং সমাজের কল্যাণে কাজ করে থাকেন। আর প্রেস কাউন্সিল সকল সময়ই সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন কাজ করে আসছে। এসকল কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
সিলেট জেলা প্রশাসনের সহ্যোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী সেশনে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন আল জুনায়েদ। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সম্রাট তালুকদার। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সদ্য সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, মুকিত রহমানি, নাসির উদ্দিন প্রমুখ। কর্মশালায় জেলার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৪ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page