September 25, 2026, 2:42 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিক আটকের পর মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান জনালেন ব্লিনকেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় মার্কিন সাংবাদিক ইভান গেরশকোভিচকে গ্রেফতারের পর তিনি এ আহ্বান জানান। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) টুইটারে দেয়া এক বিবৃতিতে ব্লিনকেন বলেন, ‘রাশিয়ায় একজন মার্কিন নাগরিক সাংবাদিককে আটকের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা। এ অবস্থায় রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই দেশ ত্যাগের অনুরোধ জানানো হচ্ছে।’

গ্রেফতারহওয়া ইভান ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি রুশ বংশোদ্ভূত হলেও আমেরিকান নাগরিক। মার্কিন সাংবাদিককে গ্রেফতারের বিষয়ে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফএসবি) জানিয়েছে, ৩১ বছর বয়সী ইভান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য পাওয়ার চেষ্টা করছিলেন। তিনি আমেরিকার জন্য গুপ্তচরবৃত্তি করতেন।

রুশ গোয়েন্দা সংস্থার এই ঘোষণার পর টুইটারে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্লিনকেন। বিবৃতিতে ব্লিনকেন জানান, সাংবাদিক ও সুশীল সমাজের কণ্ঠস্বরকে ভয় দেখানো, দমন ও শাস্তি দেওয়ার ক্রেমলিনের অব্যাহত প্রচেষ্টার নিন্দা জানাই।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরেও সাংবাদিক ইভানকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি জানান, মার্কিন প্রশাসন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া এ বিষয়ে রুশ সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে গ্রেফতার হওয়া ইভানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে ক্রেমলিন এখনও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

এর আগে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণে সতর্ক করে নির্দেশিকা জারি করেছিল ওয়াশিংটন। নির্দেশনায় বলা হয়েছে, রুশ কর্তৃপক্ষ যেকোনো সময় বিদেশিদের আটক বা গ্রেফতার করতে পারে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page