October 9, 2026, 11:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী মি নিকোস নওরিসকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার ভারতের রাজধানীর দিল্লিতে তাজ প্যালেসে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার পরে তাকে আমন্ত্রণ জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

আবার সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী মি নিকোস নওরিসও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে সাইপ্রাসের যাওয়ার আমন্ত্রণ জানান।

শনিবার সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে জননিরাত্তা সম্পর্কিত পারষ্পরিক সহযোগিতা বাড়াতে উভয় পক্ষ সম্মত হয়। উভয় নেতা দুই দেশের সুবিধাজনক সময়ে প্রস্তাবিত সফরের সম্মতি জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ভারতের দিল্লিতে অনুষ্ঠিত দুইদিনব্যাপী (১৮-১৯ নভেম্বর) ‘নো মানি ফর টেরর’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান, মিনিস্টার (কনস্যুলার) সেলিম জাহাঙ্গীর ও সাইপ্রাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাত্তা বিভাগের পরিচালক প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page