November 11, 2026, 7:22 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাই ইং ওয়েন- ম্যাকার্থির বৈঠকের পর তাইওয়ানের কাছে মহড়ায় চীনের বিমানবাহী রণতরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরও অবনতি হবে বলে হুঁশিয়ার করেছিল চীন। বেইজিংয়ের হুঁশিয়ারিকে খুব একটা পাত্তা দেয়নি তাইওয়ান- যুক্তরাষ্ট্র কেউই। ক্যালিফোর্নিয়ায় বুধবার বৈঠক করেন সাই-ম্যাকার্থি। এর পরপর পশ্চিম প্রশান্ত মহাসাগরে দ্বিতীয় বিমানবাহী রণতরি মোতায়েন করে চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কুও-চেং বৃহস্পতিবার জানান, বিমানবাহী রণতরি তাইওয়ানের পূর্ব উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে ছিল।

তিনি বলেন, ‘যদিও এটি মহড়া, তবে এটি চালানোর সময় এখন না। কী ঘটছে, তা নজরে রাখছি। তাইওয়ানের যুদ্ধজাহাজগুলো পাঁচ থেকে ছয় নটিক্যাল মাইল দূরত্বে বাহকটিকে পর্যবেক্ষণ করছে।’

শানডং চীনের প্রথম অভ্যন্তরীণভাবে নির্মিত বিমানবাহী রণতরি। তাইওয়ানের দক্ষিণে বাশি চ্যানেলের মধ্য দিয়ে বুধবার চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজের সঙ্গে প্রশান্ত মহাসাগরে যাত্রা করেছিল এটি।

চীনের রাষ্ট্র-চালিত গ্লোবাল টাইমস বলছে, গভীর সমুদ্রে অভিযান পরিচালনা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত চীন…শানডং মোতায়েন করে এটাই কারণ। পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) ইস্টার্ন থিয়েটার কমান্ড গত এক সপ্তাহ ধরে পূর্ব উপকূলজুড়ে মহড়া চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ম্যাককার্থির সঙ্গে সাইয়ের সাক্ষাতের পরপর এইও মহড়া শুরু করে চীন। এর আগে এই সাক্ষাতের তীব্র নিন্দা জানায় বেইজিং। স্ব-শাসিত তাইওয়ানকে নিজের বলে দাবি করে চীন।

বুধবারের বৈঠকের তাইপে ফেরার পথে সাই বলেন, ‘ক্যালিফোর্নিয়া সূর্যালোকের মতো উষ্ণ ছিল৷’

কম যাননি ম্যাকার্থি। সাইকে ‘আমেরিকার একজন মহান বন্ধু’ বলে বর্ণনা করেছেন তিনি। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ম্যাকার্থি যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘তাইওয়ান এবং আমেরিকার জনগণের মধ্যে বন্ধুত্ব মুক্ত বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক স্বাধীনতা, শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্যও অপরিহার্য।’

সাই সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের অটল সমর্থন তাইওয়ানের জনগণকে আশ্বস্ত করে যে আমরা বিচ্ছিন্ন নই। আমরা একা নই। আমরা যখন একসঙ্গে থাকি, তখন আমরা আরও শক্তিশালী হই।’

বিগত বছরগুলোতে চীন তাইওয়ানের অনেক সাবেক মিত্রকে তাদের পক্ষে নিয়ে এসেছে। তাইপে সরকারকে স্বীকৃতি দেয় এমন দেশের সংখ্যা এখন  ১৩-তে নেমে এসেছে। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page