October 7, 2026, 5:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

সাগরে লঘুচাপ সৃষ্টি ; গভীর নিম্নচাপ সৃষ্টির আভাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপূর্ব ও আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ বা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

শাহীনুল ইসলাম বলেন, “দক্ষিণপূর্ব ও আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। কারণ, মাত্র লঘুচাপ হয়েছে, এরপর অনেকগুলো ধাপ পার হয়ে লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। সুতরাং ঘূর্ণিঝড়ের বিষয়ে এখনই কিছু বলা যাবে না।”

তিনি আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।”



Our Like Page