March 6, 2026, 5:24 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় সরকারি রাস্তা সংস্কারে বিরোধিতা ; সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা সংস্কার কাজে চরম বিরোধিতার সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। এ ঘটনায়  কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটা গ্রামে।

সাংবাদিক সরদার জিল্লুর রহমান জানান, কিছু মানুষ সরকারি রাস্তা সংস্কার নিয়ে চরম বিরোধিতা এবং রাস্তা অবরোধ করে হট্টোগোল করছেন এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে রফিক নামের এক ব্যক্তি কর্তৃক হেনস্তার শিকার হই। এ ঘটনায় কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

এবিষয়ে কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) বলেন, রফিক নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত প্রধানমন্ত্রীর রূপকল্প গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় টেকসই রাস্তা মেরামত প্রকল্পের কাজে বাঁধা সৃষ্টি করে আসছেন। রাস্তায় নির্মাণ সামগ্রী পৌঁছালেও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করার কারণে সংস্কারের কাজ শুরু যায়নি কয়েক মাসেও।

তিনি আরও জানান, ৩ মার্চ বিকাল ৫টার দিকে আব্দুর রফিকের নেতৃত্বে ইউনিব্লক দিয়ে রাস্তা সংস্কারের প্রতিবাদে মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে যান সাতক্ষীরার দৈনিক কালের চিত্র পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব কলারোয়া উপজেলা শাখার সভাপতি সরদার জিল্লুর রহমান। এসময় আব্দুর রফিক মাস্টারের হুকুমে ও তার নির্দেশে কয়েকজন মিলে সাংবাদিককে বিভিন্ন প্রকার গালিগালাজ ও হুমকি ধামকি ও শারীরিকভাবে নির্যাতন করেন। সংবাদ সংগ্রহকাজে ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নেয় এবং ঘটনাস্থল থেকে তাকে বের করে দিয়ে লাঞ্ছিত করেন।

এর আগে গত (১ মার্চ) দুপুর ২টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, উপজেলা ইঞ্জিনিয়ার সুদীপ্ত কর, স্থানীয় ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ রাস্তার কাজে বিরোধিতাকারীদের সঙ্গে আলোচনার বসেন।

সেখানে কর্মকর্তাদের দেওয়া আশ্বাসে রাস্তা সংস্কার কাজে বাঁধা দিবে না বলে জানায় তারা। তারপরও রফিক মাস্টার স্থানীয় গ্রামের নারী-পুরুষকে ডেকে নিয়ে মানববন্ধনের আয়োজন করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, কেরালকাতার কোটা মোড়ের সরকারি রাস্তা নিয়ে পৃথকভাবে দুটি জিডি হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page