September 7, 2026, 3:24 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাতক্ষীরায় পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রওনা হওয়া দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নোয়াপাড়া ঢালরি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আরশাদ আলী সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) ও একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫)।

আহতরা হলেন- পাইকগাছা উপজেরার গজালিয়া গ্রামের আসাদ আলী গাজীর ছেলে মিজানুর রহমান (৪৭), মুজিবুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৯) ও আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবীর (৪৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, খুলনার পাইকগাছা থেকে অটোরিকশা যোগে পাঁচজন সাতক্ষীরার আশাশুনিতে যাচ্ছিলেন। অটোরিকশাটি আশাশুনি উপজেলা সড়কের নেয়াপাড়া গ্রামের ঢালিপাড়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হতাহতরা সকলে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। সাতক্ষীরার আশাশুনিতে তাদের আত্মীয় রয়েছেন, যিনি তাদের সঙ্গে যাবেন। তাকে নেওয়ার জন্য আশাশুনিতে যাচ্ছিলেন তারা।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত কুমার অধিকারী বলেন, পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সকলে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page